জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই সফল হতে হবে। সফলতার মাপকাঠি হচ্ছে, আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কি না? সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের আলোচনা শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এই সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে, বাস্তবতায় বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয় খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আশা করছি, সেগুলো আপনারা বিবেচনায় রাখবেন।তিনি আরো বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। যতদূর সম্ভব সবাই মিলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই গত আলোচনাগুলোর মতোই কিছু অবস্থানগত পরিবর্তন অব্যাহত রাখতে হবে। কিন্তু সময়ের স্বল্পতা বিবেচনা করুন। যেন আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি।ঐকমত্য কমিশনের ব্যাপারে তিনি বলেন, কমিশন কোনো আলাদা এনটিটি নয়। এটি সবার অংশীদার। ফলে আমরা যদি কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার। সেটি আমাদের বিবেচনা করতে হবে। সুতরাং, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা তার অংশীদার মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। এটি আলাদা করে একটি সত্তা হিসেবে বিবেচিত হয়েছে, এটি নয়। নিয়োগের পর থেকেই আমরা চেষ্টা করছি যেন আপনাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে পারি, সেটাই আমাদের চেষ্টা।১৪তম দিনের আলোচনা বেলা সোয়া ১১টার দিকে শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত আছেন। আজকের আলোচ্য বিষয় দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট; সংবিধান সংশোধন এবং এমপি নারী প্রতিনিধিত্ব।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ
সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

সাত কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন