অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেয়েছিলেন রোস্টন চেজ। কিন্তু ঘরের মাঠেও তার এই নতুন অধ্যায়ের শুরুটা হয়তো ভুলে যেতেই চাইবেন। ক্যারিবীয়দের পেস-বান্ধব উইকেটে ৩ টেস্টই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কেবল হোয়াইটওয়াশ হলেই হয়তো সান্ত্বনা পেতে পারতেন চেজ। তৃতীয় টেস্টে অবিশ্বাস্যভাবে তার দল মাত্র ২৭ রানেই গুটিয়ে গেছে। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন।জ্যামাইকার সাবিনা পার্কে এই ম্যাচ শেষে চেজের অভিব্যক্তিটা হয়তো দুই শব্দেই বোঝা যায়। তিনি ওয়েস্ট ইন্ডিজের এই পারফরম্যান্সকে ‘হৃদয়বিদারক’ ও ‘বিব্রতকর’ কলে উল্লেখ করেছেন। আর মাত্র একটি রানের জন্য টেস্টের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা থেকে কিছুটা রক্ষা পেয়েছে ক্যারিবীয়রা। সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়ায় তারা মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে অলআউট হয়েছে।ক্যারিবীয়দের এমন ধসের পেছনে তারা কী নিজেদেরই দায় দেবেন নাকি স্টার্ক-বোল্যান্ডের অতিমানবীয় বোলিংয়ের ভূমিকা রয়েছে সেই বিশ্লেষণ আপাতত তোলা থাকুক। ক্যারিবীয় ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে সেই ধসের শুরুটা করেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত তিনি শিকার করেন ৬ উইকেট। তার পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন স্কট বোল্যান্ডও। টেস্টের মাত্র দশম বোলার হিসেবে তিনি হ্যাটট্রিক করেছেন। টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড হয়েছিল ৭০ বছর আগে। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সেই লজ্জায় ডুবেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেটা হয়তো ক্যারিবীয়দের বিব্রতকর অনুভূতিতে লাগাম পরাবে না, তবে লজ্জাজনক ইনিংসের তালিকায় দুইয়ে রাখবে। এর আগে, টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ৪৭ রানে অলআউট হওয়ার নজির ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টও কাকতালীয়ভাবে হয়েছে জ্যামাইকার এই মাঠেই। এবার আরও ২০ রানের কমে ‍অলআউটের হলো রোস্টন চেজের দল।বিব্রতকর রেকর্ডগড়া এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটারই ডাক (শূন্য রান) নিয়ে আউট হয়েছেন। এমনকি তাদের প্রথম ছয় টপঅর্ডার ব্যাটার মিলে করেছেন মাত্র ৬ রান। যা টেস্ট ইতিহাসের কোনো ইনিংসে সর্বনিম্ন। এ ছাড়া ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে খেলা ১৪.৩ ওভার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। এর আগে, দক্ষিণ আফ্রিকা ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে যাওয়ার পথে মাত্র ১২.৩ ওভার ব্যাট করেছিল। এ ছাড়া গত নভেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে ১৩.৫ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও বড় ব্যবধানে (১৫৯ ও ১৩৩ রান) জিতেছিল অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচেই বোলারদের সামনে ব্যাটাররা অসহায় ছিলেন ঠিকই, তবে অস্ট্রেলিয়ার তুলনায় ক্যারিবীয়রাই তাতে দ্বিগুণ মাত্রায় ভুগেছে। কিংস্টনের সাবিনা পার্কে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করা অজিরা মাত্র ২২৫ রানে গুটিয়ে যায়।এরপর ওয়েস্ট ইন্ডিজ করে তাদের চেয়েও ৮২ রান কম (১৪৩)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ইনিংসেও ধস নামে, এবার তারা ১২১ রানেই অলআউট। তবুও প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা ২০৩ রানে দাঁড়ায়। তার বিপক্ষে ক্যারিবীয়দের সম্বল মাত্র ২৭!দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কেবল সপ্তম ব্যাটার জাস্টিন গ্রিভস (১১) ‍দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৯ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। এ ছাড়া হ্যাটট্রিক করা বোল্যান্ড ২ রানে ৩ উইকেট এবং জশ হ্যাজলউড অবশিষ্ট ১ উইকেট নেন।  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টার Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার Read more

বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৩ এপ্রিল Read more

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন