ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক ড্রোন শো। যেখানে শতাধিক ড্রোনের আলো দিয়ে ফুটিয়ে তোলা হলো নারী অবদানের নানা প্রতীক ও বার্তা।সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। আলোকছায়ার মধ্যে জ্বলজ্বল করে উঠল সাহস, সংগ্রাম আর স্মৃতির মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজনের। শতাধিক ড্রোন আবারও ফুটিয়ে তুললো চব্বিশের জুলাইয়ের সাহসী, বিপ্লবী অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমোহিত দৃষ্টিতে তা দেখেন। এছাড়াও ঢাবির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো টিএসসি চত্বর থেকে শহীদ মিনার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ‘জুলাই উইমেন্স ডে’।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই শো-এর উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকা স্মরণ ও শ্রদ্ধা জানানো। ওই বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রথম বিক্ষোভের ঝাণ্ডা তুলে ধরেন। যেখান থেকে শুরু হয়েছিল একটি ইতিহাস-গঠনের অধ্যায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান
ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান

ইসরাইলের চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার পরামর্শও Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন