বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট হয়ে আজ শক্তিশালী মালয়েশিয়া দলের সঙ্গে ফাইনাল অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে খেলার ৩৫ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া এবং প্রথমবারের মতো অংশগ্রহণ করেই রানার্স আপ হয় বাংলাদেশ।উল্লেখ্য, লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে এই প্রথমবার বাংলাদেশ থেকে হ্যালো সুপারস্টারস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন নিবন্ধন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে চুলচেরা বিশ্লেষণের পর অনুর্ধ-১৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জাফরানি স্পোর্টিং ক্লাবকে লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি প্রদান করে।হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ জুলাই বাংলাদেশ দলটি মালয়েশিয়ায় গমন করে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউ পি এম স্টেডিয়ামে অনুর্ধ-১৬ প্রতিযোগী দেশ স্পেন, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়াকে পিছনে ফেলে প্রথমবারেই লা-লিগা আয়োজনে অংশগ্রহণ করে রানার্স আপ হয়ে ইতিহাস সৃষ্টি করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লা-লিগার আয়োজক ড্যানিয়েল ওং বাংলাদেশ দলের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য হ্যালো সুপারস্টারসের উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ড. কামরুল আহসানের নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক পরিচিতির কারণেই লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে যুক্ত করা সম্ভব হয়েছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় হত্যাচেষ্টার মামলায় ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ সেপ্টেম্বর সোমবার Read more

এবার মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা
এবার মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানের সঙ্গে একচোট কথার লড়াই হয়ে গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সামাজিক মাধ্যমে কেউ কারো নাম Read more

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?
গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?

সবশেষ ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমটি দুর্দান্ত কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। স্পেনের ঘরোয়া ফুটবল লিগের তিনটিতেই শিরোপা জিতেছে দলটি। তবে ইউরোপীয় Read more

বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল
বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল

যশোরে অবস্থিত মণিহার সিনেমা হলকে বলা হয় দেশের বৃহত্তম সিনেমা হল। যে হলে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন