‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’ – পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য।সোমবার বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।জানা গেছে, শনিবার (১২ জুলাই) বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।এ বিষয়ে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এসআরসোমবার বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।জানা গেছে, ১২ জুলাই বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।এ বিষয়ে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।শনিবার Read more

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন
বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, কৃষি, পাট, সামুদ্রিক মাছ ধরা—এসব খাত এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তার দেশ Read more

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন