পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা শুধু একটি নাম জানার—কে হবে বিশ্ব ক্লাব ফুটবলের নতুন রাজা? রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মিলবে সেই প্রশ্নের উত্তর। ৩২ দলের এই টুর্নামেন্টে নানা চমকের পর অবশেষে ফাইনালে উঠেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি। ফলে লড়াইটা যে একেবারেই একপেশে হবে না তা অনুমান করাই যায়। সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে প্রথমবারের শিরোপা জিতেছিল পিএসজি। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে লুইস এনরিকের দল। ফাইনালে আসার আগে, রিয়ার মাদ্রিদ, আতলেটিকো মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়েছে তারা। ফলে স্বাভাবিকভাবেই এ ম্যাচে ‘হট ফেভারিট’ তারা।লুইস এনরিকের তত্বাবধানে সবশেষ ২০২৪-২৫ মৌসুমের ট্রেবল জিতেছে ফরাসি ক্লাবটি। এবার দলটি পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। এ ট্রফি জিততে পারলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এনরিক। তবে ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে তাই স্বপ্নের কাছাকাছি দাঁড়িয়ে বেশ মেপেই কথা বললেন। তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা এমন কিছু অর্জনের লক্ষ্যেই খেলেছি। এটি সহজ কিছু নয়। খুব কম দলই পারে এমন ধারাবাহিকতা দেখাতে। তবে এখনও কাজ শেষ হয়নি, ফাইনাল এখনো বাকি।’এদিকে বলা যায়, ক্লাব বিশ্বকাপে ‘আন্ডার ডগ’ হিসেবে খেলতে এসেছিল চেলসি। ২০২৪-২৫ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ শিরোপা ছাড়া কোনো অর্জন নেই তাদের ঝুলিতে। খাবি খেতে খেতে শেষ পর্যন্ত চার নম্বরে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।তবে ক্লাব বিশ্বকাপের মঞ্চে তারা খেলেছে দুর্দান্তভাবে। ফাইনালে আসার পথে তারা দেখিয়েছে লড়াই করার যোগ্যতা। বিশেষ করে দলীয় সংহতি আর অধিনায়ক রিস জেমসের নেতৃত্বে।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেমস বলেছেন, ‘এটা শুধু আরেকটা ম্যাচ নয়, এটা একটা ফাইনাল। পিএসজি হয়তো ফেভারিট, কিন্তু আমরা ভয় পাই না। অনেক সময় দেখা গেছে, ফেভারিটরা হেরে যায়। আমরাও প্রস্তুত, আমরা বিশ্বাস করি, আমরাই জিতব।’সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১০বার মুখোমুখি হয়েছে পিএসজি ও চেলসি। যেখানে তিনবার জিতেছে পিএসজি, চেলসির জয় দুটি, আর বাকি পাঁচ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। তবে ফাইনালের মঞ্চে অতীত পরিসংখ্যান খুব একটা কাজে নাও লাগতে পারে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ
নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’
‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’

জাতীয় নির্বাচন সামনে রেখে জুলাই সনদ ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃত্বে তিনটি জোট গঠনের চেষ্টা চলছে, যারা একই সাথে Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস
ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সামাজিক Read more

বরিশালে সরকারি হাসপাতালে দালাল চক্রের কাছে অসহায় রোগীরা!
বরিশালে সরকারি হাসপাতালে দালাল চক্রের কাছে অসহায় রোগীরা!

বরিশাল সদর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন