মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেফতারের কথা জানায় ডিবি।গ্রেফতারকৃত ২ জনের নাম সজীব ও রাজীব। তারা এই মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।এদিকে এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিজ দোকান থেকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) টেনে-হিঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করা হয়। হামলাকারীরা তাকে ইট, রড, কংক্রিট ও পাথর দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করে।নৃশংস এ হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর, সংশ্লিষ্ট সংগঠনগুলো কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান Read more

জাতীয় নির্বাচনের আগে গণভোটের বাস্তবতা নেই : নুরুল হক নুর
জাতীয় নির্বাচনের আগে গণভোটের বাস্তবতা নেই : নুরুল হক নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের Read more

রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
রংপুরে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস Read more

শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন