দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দাদের দক্ষতার উন্নয়ন করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে দ্বীপের প্রতিবেশ রক্ষায় পর্যটকদের ওপর আরোপ করা হবে পরিবেশ সংরক্ষণ (এনভায়রনমেন্টাল কনজারভেশন) ফি। গতকাল শনিবার (১২ জুলাই) রাজধানী ঢাকায় পরিবেশ অধিদপ্তরে সেন্টমার্টিনের ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়।সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বৈঠকে আলোচনার পর সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের সিদ্ধান্ত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ এই ফি সংগ্রহ করবে। আদায় করা অর্থে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তবে পর্যটকদের ওপর কত টাকা ফি ধার্য করা হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি।রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের অনেক দ্বীপ আছে; কিন্তু সেন্টমার্টিনের মতো প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন দ্বীপ একটাই। এ দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষার অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের জন্য তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী আগস্ট মাস থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে।’পরিবেশ উপদেষ্টা জানান, সেন্টমার্টিনে প্রাথমিকভাবে ৫০০ পরিবারকে নির্বাচন করা হয়েছে। তাদের প্রয়োজন অনুযায়ী বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালন, চিপস তৈরি ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে সেন্টমার্টিনে দুজন কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মাছ ধরার নিষেধাজ্ঞার সময়কালে মৎস্য অধিদপ্তর সেন্টমার্টিনের জেলেদের জন্য সহায়তার পরিমাণ বাড়াবে বলেও জানান তিনি।পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অক্টোবর মাসের পর থেকে সেন্টমার্টিনে একবার ব্যবহার্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক প্রবেশ করবে না। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ বিষয়ে অবহিত করা হবে। এই সময়ের মধ্যে কোম্পানিগুলোকে প্লাস্টিকের বিকল্প নিয়ে আসতে হবে।’পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম জানান, সেন্টমার্টিনে ৭ কোটি টাকা ব্যয়ে বিকল্প কর্মসংস্থানের একটি প্রকল্প বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর।সেন্টমার্টিন নিয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) পক্ষ থেকে একটি ব্যবস্থাপনা পরিকল্পনা তুলে ধরা হয়।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফাহমিদা খানম ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।মব জাস্টিস বরদাশত করবে না সরকার: মব জাস্টিস বা গোষ্ঠীগত প্রতিহিংসামূলক বিচার সরকার কোনোভাবেই বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে ‘এক দিনে ১ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ‘সরকার বা সরকারি কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। যেখানেই মব জাস্টিস ঘটছে, সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।’সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফউদ্দিন আহমদ চৌধুরী ও সাভারের ইউএনও আবুবকর সরকার।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম
আমি জয়ী হলে প্রোপাগাণ্ডা হেরে যাবে: শামীম

সাইবার অ্যাটাক করে এবং প্রোপাগান্ডা চালিয়ে তার ভোট কমানোর অপচেষ্টা করা হয়েছে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও Read more

টেকনাফে সমুদ্র সৈকতে ৫২১ কাছিম ছানা অবমুক্ত
টেকনাফে সমুদ্র সৈকতে ৫২১ কাছিম ছানা অবমুক্ত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র সৈকতের পর এবার অত্র উপজেলার অন্তর্গত সাবরাং শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন একটি হ্যাচারিতে জন্ম নেওয়া ৫২১টি Read more

ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮

অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে Read more

আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন