চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে মুক্তিযোদ্ধা সড়কের লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর আল-আমিনের সঙ্গে থাকা ৭ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর মডেল থানায় নিয়েছে পুলিশ।আল-আমিন (রিমন) এ বছর চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সে শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করত।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর সামনে লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে হঠাৎ তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়।স্থানীয়রা আরও জানান, আল-আমিনের সহপাঠীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল রিমন নামে আরেক বন্ধুর সঙ্গে বাজি ধরে লেকের এক পাড় থেকে অন্য পাড়ে যাবে। এর বিনিময়ে সে ৫০০ টাকা পাবে। এর পরই এ ঘটনা ঘটে।ঘটনার পর খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আসেন আল-আমিনের বাবা রমজান আলী প্রধানিয়া ও মা ফারজানা আক্তারসহ স্বজনেরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আল-আমিনের বাবা রমজান আলী জানান, এলাকার ভুঁইয়াবাড়ির সামনে থেকে তার ছেলেকে ডেকে নিয়ে লেকের পাড়ে ছুরি মারে অজ্ঞাতরা। বাঁচার জন্য তার ছেলে লেকের পানিতে লাফ দিয়েও বাঁচতে পারেনি। পানিতে ডুবে মারা যায়। তিনি এই হত্যার বিচার দাবি করেন।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে হাসপাতালে আসে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী আল-আমিনের পরিবারের সঙ্গে কথা বলেছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

শুভ জন্মদিন ‘এল দিয়েগো’
শুভ জন্মদিন ‘এল দিয়েগো’

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের ভিয়া ফায়োরিতা এলাকায় ১৯৬০ সালের ৩০ অক্টোবরে জন্ম নিয়েছিলেন ফুটবলের বিস্ময় জাগানো এক মহাতারকা- ডিয়েগো ম্যারাডোনা। তিনি Read more

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফের যৌথবাহিনীর সাথে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় রফিক নামে এক চিহ্নিত Read more

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন
হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন

হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। তাদের মন থেকে মায়া-দয়া উঠে যাবে। Read more

নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তার সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন