সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, “ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে আল-রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে যায়।”নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া বলেছে, জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার কোনও ব্যাখ্যা দেয়নি। এর আগে একই দিন, কুনেইত্রার ডেপুটি গভর্নর মুহাম্মদ আল-সাঈদ সংবাদমাধ্যমকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এসব ঘাঁটি কুনেইত্রার উত্তরে — বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে, যা সরাসরি ১৯৭৪ সালের ডিসেংগেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, “এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ৬,০০০ হেক্টর (১৪,৮০০ একর) কৃষি জমি ও পশু চারণভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বহু পরিবার তাদের গবাদিপশুর খাবার এবং জীবিকা হারাচ্ছে।”প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় এবং পরে তা একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিয়াখালি সমুদ্র সৈকতে তিন দিন পড়েছিল মৃত ডলফিন
গুলিয়াখালি সমুদ্র সৈকতে তিন দিন পড়েছিল মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রের পানিতে ভেসে আসা একটি মৃত বিপন্ন প্রজাতির ডলফিন তিন দিন ধরে পড়েছিল গুলিয়াখালি সমুদ্র সৈকতে। তিন দিন Read more

সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীন গেলেন বিমানবাহিনী প্রধান
সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীন গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার (১৮ Read more

ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি
ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।সোমবার Read more

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি
কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন