বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ের লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।স্থানীয়ভাবে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব এবং রিপোর্ট একাত্তর ডটকম এই আয়োজনের সাথে থাকবে।শনিবার (১২ জুলাই) দুপুরে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান।তিনি আরো জানান, বাছাই করা প্রথম পাঁচজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেপ্টেম্বরে রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বরিশালসহ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।তিনি বলেন, সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা অংশ নেবে ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমন্বয়ক সাঈদ পান্থ এবং বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ জানান, জুনিয়র গ্রুপে ১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে।সিনিয়র গ্রুপে ১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে। প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি রাখা হয়েছে একশ টাকা। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স।এছাড়া আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা অনুষ্ঠানে যুক্ত সহায়তা দেবে। সংবাদ সম্মেলনে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায়সহ বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং রিপোর্ট একাত্তর ডটকমের সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার Read more

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ Read more

‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের Read more

রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন