চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রাম নগরের বন্দর থানার শিক্ষার্থী সামিয়া হোসাইন সিমিম। সে এবছর মোট ১ হাজার ৩০০ নাম্বারের মধ্যে ১ হাজার ২২৮ নাম্বার পেয়ে চট্টগ্রাম বোর্ডে সকলের শীর্ষে অবস্থান করছেন।জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের ছাত্রী সিমিম। তার বাড়ি চট্টগ্রামের বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায়। তার বাবা মোহাম্মদ হোসাইন একজন ব্যবসায়ী এবং মা নাসিমা আকতার একজন গৃহিণী। সন্তানের এমন অভূতপূর্ব সাফল্যে গর্বিত তারা।সিমিমের এমন কৃতিত্বে সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।ফলাফল প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সামিয়া হোসাইন সিমিম বলেন, ‘চট্টগ্রাম বোর্ডে আমি প্রথম হবো, এটা কল্পনা করি নি। এটি আমার জীবনের অনেক বড় একটি অর্জন। আমার মা-বাবা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞ আমি।’ভবিষ্যতে ক্যারিয়ার হিসেবে একজন বিচারকের পেশা বেছে নিতে চান সিমিম। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য বলে জানান এই কৃতি শিক্ষার্থী।বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের শিক্ষিকা তাসলিমা ইসরাত হোসাইন বলেন, ‘ছাত্রী হিসেবে সিমিম ছিল অসাধারণ। সে পড়ালেখার প্রতি ছিল খুবই মনোযোগী ও আত্মবিশ্বাসী। তার এমন সাফল্যে আমরা গর্বিত।’শিক্ষা বোর্ড সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে ১৩৮ জন শিক্ষার্থী।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন
মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার Read more

অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ
অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ

হাড় হিম করা শীতে ৯ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে Read more

আজও ১০০ প্রাণ ঝরল গাজায়
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন