রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।বহিষ্কৃতরা হলেন— যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী (পিন্টু), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম (লাকি), চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।এ ঘটনায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সংগঠন থেকে বহিষ্কৃত নেতা অপু দাসের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সংগঠনের কর্মী কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।বিজ্ঞপ্তিতে তারা জানায়, বহিষ্কৃতের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় দল কঠোর অবস্থান নিয়েছে। এরপরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা রাজনীতির চর্চা।’তিনি বলেন, ‘কোনো দুষ্কৃতকারীর অপরাধের দায় দল নেবে না। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে লালচাঁদ সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ
জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। ইসলামে এ দিনে বিশেষ মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব Read more

বরিশালে ডাকাতির পরিকল্পনায় ছাত্র আন্দোলনের সাবেক নেতা বিরুদ্ধে মামলা
বরিশালে ডাকাতির পরিকল্পনায় ছাত্র আন্দোলনের সাবেক নেতা বিরুদ্ধে মামলা

টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত হওয়া যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে Read more

মুন্সিগঞ্জে মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে মাদককারবারি আটক

মুন্সিগঞ্জের লৌহজংয়ে কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের সময় ৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম Read more

দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ
দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সঙ্গে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে অন্যতম লজ্জাজনক রেকর্ড—এই ধাক্কায় কেঁপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন