সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্রাজিলিয়ান। নেইমারের এক গোল এবং অ্যাসিস্টে ৩–১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সান্তোস।শুক্রবার (১১ জুলাই) কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন নেইমার। চুলের স্টাইল বদলে নতুন রূপ ধারণ করা সান্তোস তারকাকে শুরু থেকেই প্রতিপক্ষের কড়া ট্যাকলের মধ্যে পড়তে হয়। প্রতিপক্ষ খেলোয়াড়দের একের পর এক ট্যাকলে কখনো কখনো খানিকটা উদ্বিগ্নও মনে হয়েছে তাকে। কিন্তু বল পায়ে নিজের চিরচেনা কিছু ঝলক ঠিকই দেখিয়েছেন। ম্যাচের ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি শটে দলের প্রথম গোলটা করেন। সান্তোসে যোগ দেওয়ার পর এটি নেইমারের চতুর্থ গোল। ৩১ মিনিটে গিয়ের্মের করা গোলেও সহায়তা ছিল তার। বিরতির পর অবশ্য আর মাঠে ফেরেননি নেইমার। তার বদলি হিসেবে মাঠে নামেন পাদুলা।সান্তোসের মূল দলের হয়ে এটা প্রথম ম্যাচ ছিল ক্লাবটির কিংবদন্তি ও সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে নিজের প্রথম ম্যাচ খেললেন। পাশাপাশি দিয়েগো পিতুচার গোলে সহায়তা করে অভিষেকও রাঙিয়েছেন নেইমার। ম্যাচ শেষে নেইমার বলেন, এ ধরনের প্রীতি ম্যাচ খেলার গুরুত্ব হচ্ছে ছন্দে ফেরা। আমরা বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন অনেক ভালো অনুভব করছি। তিনি আরও বলেন, যখন প্রথম এসেছিলাম, তখনকার সঙ্গে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি, ভালো লাগছে। আর এটা আমাকে আনন্দও দিচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনই অসহায় গাজাবাসীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বে নিন্দার ঝড় বইলেও কোনা কিছুই যেন আমলে নিচ্ছে না দেশটি। এরই Read more

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা Read more

১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস
১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

আগামী রবিবার থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন