হলুদ রঙের সুমিষ্ট ও রসালো গ্রীষ্মকালীন ফল কাঁঠাল। এখন চলছে পাকা কাঁঠালের ভরা মৌসুম। বর্ষাকালে সিলভার অথবা মাটির পাত্রে (তাওয়ায়) সেঁকা কাঁঠালের বিচি আর চা হলে বিকেলের নাস্তায় আর কিছু না হলেও বেশ চলে।তরুণ প্রজন্মের কাছে এই কদর কিছুটা কম হলেও এর বিচি দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। শহুরে মানুষের থেকে গ্রামাঞ্চলের মানুষের কাছে এই বিচির কদর সব সময়ই তুঙ্গে। বর্তমানে বাজারে আলাদা কিনতেও পাওয়া যাচ্ছে কাঁঠালের এ বীজ। অন্যান্য ফলের বিচির তুলনায় কাঁঠালের বিচি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। শরীরে শক্তি সঞ্চয়ের পাশাপাশি হৃদযন্ত্র, মস্তিষ্ক, অন্ত্র, মাংসপেশি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে থাকে। এছাড়াও এতে ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সুতরাং মন ও দেহ সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁঠালের বিচি থাকতেই পারে।আর এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে গাজীপুরের শ্রীপুরে কাঁঠালের বিচি সংগ্রহ করে বাজারজাত করছেন স্থানীয় অনেক ব্যবসায়ী। পাশাপাশি স্বাবলম্বীও হচ্ছেন তারা। উপজেলার কয়েকজন ব্যবসায়ী দলবেঁধে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁঠালের বিচি সংগ্রহ করেন। সংগ্রহ শেষে পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করেন। এতে করে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের কাঁচামাল ও মৌসুমি ফল ব্যবসায়ী আইনুল হক ও গাজী মাহমুদসহ ৮ জন ব্যবসায়ী কাঁঠালের বিচির ব্যবসার সঙ্গে জড়িত। শ্রীপুর উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ঘুরে কাঁঠাল বিচি সংগ্রহ করেন। পরে সেগুলো বাছাইয়ের কাজ করেন। সরেজমিন দেখা যায়, একটি হাউজের মধ্যে পানি দিয়ে কাঁঠাল বিচি ধুঁয়ে পরিষ্কার করছেন। তারপর সেগুলো রোদে শুকিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করার কাজ করছেন। নষ্ট বিচিগুলোকে আলাদা করা হচ্ছে। ভালো বিচিগুলো হুইল পাউডার দিয়ে ধোঁয়ার কাজ করছে কয়েকজন। তারা জানায়, পানিতে ভালোভাবে ধোঁয়ার পর সেগুলো রোদে শুকিয়ে বস্তাভর্তি করে বাজারজাত করেন।স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের শ্রীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল জন্মায়। তবে এই কাঁঠালের বিচি তেমন গুরুত্ব দিয়ে কেউ সংরক্ষণ করে না। এবছর থেকে কাঁঠাল বিচি বিক্রি শুরু হয়েছে দেখে বাড়ির মহিলারা কাঁঠাল বিচি যত্ন করে সংগ্রহ করছে। সেগুলো বিক্রি করে ভালো টাকা পাওয়ার স্বপ্ন দেখছে।এ বিষয়ে ব্যবসায়ী আইনুল হক বলেন, আমরা ৮ জন ব্যবসায়ী কাঁঠাল বিচির ব্যবসা করছি। এ কাজের জন্য আমরা কিছু লোককে আমাদের কাজে যুক্ত করেছি। তাদের টাকা-পয়সা দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে দেই কাঁঠাল বিচি সংগ্রহ করতে। সপ্তাহে তিনদিন ধোঁয়া বাছাইয়ের কাজ চলে। ৪-৫ টন কাঁঠাল বিচি সংগ্রহ হলে সেগুলো একসঙ্গে ধোঁয়ার পর রোদে শুকিয়ে বাজারজাত করা হয়।ব্যবসায়ী গাজী মাহমুদ বলেন, যেখানে কাঁঠাল বিচিগুলো স্থানীয় বাসিন্দারা ফেলে দিতো, সেগুলো আমরা কেজি দরে ক্রয় করছি। তাতে করে তারাও লাভবান হচ্ছে। গ্রাম থেকে সংগ্রহ করা কাঁঠাল বিচি প্রক্রিয়াজাত করে ঢাকার কারওয়ান বাজার ও শ্যাম বাজারসহ কয়েকটি বাজারে বিক্রি করা হয়। প্রতিকেজি কাঁঠাল বিচি ১৭-১৮ টাকা কেজি বিক্রি হয়।এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, শ্রীপুরে কাঁঠালের বিচি সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে। এটা খুবই ভালো একটি সংবাদ। এটি কিভাবে আরো বেশি প্রসারিত করে ছড়িয়ে দেয়া যায়, সে ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু
ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার Read more

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে Read more

গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব
গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব

রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ: বাজেটে বৈষম্যের বিরুদ্ধে চার দফা দাবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বরাদ্দে ধারাবাহিক বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন