টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে এক পা দিয়ে রেখেছে টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৩২তম অবস্থানে থাকা আজ্জুরিরা। বুধবারের হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালি প্রথমে ব্যাট করতে নামে। অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির ক্রিকেট বেছে নেওয়া জো বার্নসের দল ৬ উইকেটে ১৬৭ রান তোলে। দলটির ওপেনার এমিলিও গে ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। তিনে নামা অভিজ্ঞ বার্নস (৮) অবশ্য রান করতে পারেননি। তবে মিডলের হ্যারি মামেন্তি ৩৮ বলে ৩৮ এবং লোয়ার মিডলের গ্রান্ট স্টুয়ার্ট ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চার ও তিনটি ছক্কা মারেন। জবাবে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। দলটির ওপেনার জর্জ মানসে ৬১ বলে ৭২ রানের ইনিংস খেললেও অন্যরা ব্যর্থ হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন। চারে নামা অধিনায়ক রিচি বেরিংটন ৩৭ বলে তিন ছক্কা ও এক চারে ৪৬ রান করেন। এই জয়ে ইতালি ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে টেবিলে শীর্ষে উঠেছে। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট তুলেছে তারা। ইতালি শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের বিপক্ষে জিতলে সরাসরি ২০২৬ টি-২০ বিশ্বকাপে যাবে ইতালি। হারলেও বিশ্বকাপে খেলার ভালো সুযোগ থাকবে আজ্জুরিদের। শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে জার্সির বিপক্ষে। ওই ম্যাচে স্কটিশরা অনেক বড় ব্যবধানে না জিতলে নেট রান রেটে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ খেলবে ইতালি। ইউরোপের বাছাইপর্ব থেকে দুটি দল আসবে টি-২০ বিশ্বকাপে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী
নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী

রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে Read more

মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত Read more

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা
শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা

রবি আলম আর শরিফ—দুজনেরই বয়স এমন এক সন্ধিক্ষণে, যখন ঈদ মানেই নতুন জামার ঘ্রাণ আর বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে ওঠা। Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন