জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন, বিবিসি একটি রিপোর্ট করেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সকল গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। গুলিতে নিহত সকল হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।বুধবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রার ৯ম দিনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশপন্থী পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ, সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’এর আগে বুধবার দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন।এ সময় এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত Read more

শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড
শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এতে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।ঘটনাটি Read more

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। Read more

জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র
জ্বালানি ও বিদ্যুতে মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানের সব ধরনের বাধার অবসান চায় যুক্তরাষ্ট্র। দেশটি চাইছে তেল, গ্যাস, বীমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন