দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও। বুধবার (১০ জুলাই) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।মো. শরীফ উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি।’প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে Read more

প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন

ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পদক প্রদানের কয়েকদিন পর প্রতিক্রিয়া Read more

ক্রিকেটের উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিবি
ক্রিকেটের উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো বিসিবি

অবশেষে দেশের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়নে প্রশংসনীয় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ Read more

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন