চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ বাবু (৩৫) কে গ্রেপ্তার করে।ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৩ জুন (সোমবার) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ বাবু পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ তদারকি করতেন। সে সুবাদে কিশোরীর পরিবারের সাথে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে।একপর্যায়ে বাবু কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে, অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন দুপুরে কিশোরীকে একা পেয়ে ভয়-ভীতি দেখায় এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে তাকে ঘরের মেঝেতে শুইয়ে জোরপূর্বক ধর্ষণ করে।ভুক্তভোগী মেয়েটি ঘটনার পর ভয়ে বিষয়টি গোপন রাখে। এ সুযোগে অভিযুক্ত বাবু আরও কয়েকবার তার ওপর শারীরিক মেলামেশাও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মেয়েটি পরিবারকে বিষয়টি জানালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. বাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”গ্রেপ্তারকৃত মোহাম্মদ বাবু আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান মেম্বারের বাড়ির মৃত মনির আহমদ (প্রয়াত মতন আলী)-এর পুত্র।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২১ মে) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এ Read more

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় দুই নবজাতকের মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ডের " সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার " নামক একটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় ২ নবজাতকের Read more

বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
গাজীপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

গাজীপুর সদর উপজেলায় ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে ব্যারিস্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন