নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি মনির উজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।তথ্যটি নিশ্চিত করে নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনায় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই বহিষ্কারের আদেশ অনুমোদন দিয়েছে। বিএনপিতে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো প্রশ্রয় দেয়া হবে না। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় চাঁদাবাজি ও হামলা লুটপাট চালায় মনিরের সমর্থকরা। হামলায় আহত হয় কারখানার অন্তত ৭ শ্রমিক। এছাড়া লুট করা হয় ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল। নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। হামলার নেতৃত্ব প্রদানকারী বিল্লাল হোসেন ও তার সহযোগীরা ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানের অনুসারী বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।এই ঘটনায় মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে কারখানার কর্তৃপক্ষ। এই মামলায় গত ৫ জুলাই রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।এ দিকে মঙ্গলবার দুপুরে বহিষ্কৃত মনিরকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে তার সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ নিয়ে সংস্থাটি গত সোমবার Read more

সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ
সাপের উপদ্রব, কর্ণফুলীতে নেই অ্যান্টিভেনম ও জরুরি বিভাগ

বর্ষা এলেই বেড়ে যায় সাপের উপদ্রব। গ্রামাঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি হলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি বিভাগ Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রবিবার (১৭ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ স্বর্ণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন