সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও শেষ পর্যন্ত কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। নির্ধারিত ওভার শেষে তাদের ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করেছে তারা। মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। ৪র্থ ওভারে নিশান মাদুশকাকে সাজঘরে ফেরান তিনি।এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে নিয়ে ধাক্কা সামাল দেন পাথুম নিশাঙ্কা। এই দু’জন মিলে গড়েন ৫৬ রানের জুটি। ম্যাচের ১৫তম ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম। নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি।তবে এক প্রান্ত আগলে রেখে উইকেটে টিকে ছিলেন কুশল। তাকে ভালো সঙ্গ দেন অধিনায়ক আসালঙ্কা। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৬০ বলে ফিফটি পূরণ করেন আসালাঙ্কা।অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরিতে তুলে নেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে একপর্যায়ে দলীয় ৩০০’র দিকে ছুটছিল লঙ্কানরা। তবে শেষদিকে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এর আগেই থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন, তানজিম সাকিব, তানভীর ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারী। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির
যারা দেশকে ভালোবাসে তারা বেগম পাড়া গড়ে তুলবে না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন