জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারপাড়ায় বকশীগঞ্জ-রাজিবপুর হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।নিহত হাবিবা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকার পাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।স্থানীয়রা জানান, তার মা ফুলেছা বেগম হাবিবাকে নিয়ে গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আকিজ কোম্পানির সিমেন্ট বোঝাই পিকআপ ভ্যান ঢাকা উ ১১-০০০৪ এর নিচে পড়ে। কাভার্ডভ্যানটি কুড়িগ্রামের রাজীবপুর যাচ্ছিল। কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে হাবিবার ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা।নিহত হাবিবা খাতুনের মা ফুলেছা খাতুন জানান, ‘হাবিবা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝখানে এসে সে আমার হাত থেকে ফসকে চাকার নিচে পড়ে মারা যায়।’সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দেবাশীষ সাহা জানান, ‘কাভার্ডভ্যানের নিচে পড়ে হাবিবার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগসহ আরও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (৬ Read more

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।বৃহস্পতিবার Read more

হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস
হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬২ জন শিক্ষকের লেকচারার হিসেবে যোগদানের পর নির্ধারিত সময় পার হয়ে Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন