গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাওন মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।মঙ্গলবার (০৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া (৪৪) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়ে রফিক খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মাসুদ মিয়া, তার স্ত্রী ও ছেলে সবাই স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতিদিনের মতো আজ সকাল ৭টার দিকে তারা কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান।সেই সুযোগে সকাল আনুমানিক ৯টার দিকে শাওন মিয়া তাদের ভাড়া বাসায় প্রবেশ করে এবং জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে শাওন ঘরের সিলিং দিয়ে পাশের কক্ষে গিয়ে সেখানকার দরজা খুলে পালিয়ে যায়।পাশের রুমের বাসিন্দা মোছাঃ হামিদা (৪২) বলেন, ‘আমি মোবাইল ফোনে মাসুদ মিয়াকে বিষয়টি জানালে তিনি গার্মেন্টসে দ্রুত বাসায় ফেরেন।’এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) দিবাগত রাত বারোটায় শহরের কুমিল্লা Read more

শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১৪ Read more

ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী
ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  শনিবার (১৮ Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিকিয়ে দিচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নাম বহুবার এসেছে আলোচনায়। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল অনিয়মের মধ্যেই Read more

মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ Read more

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন