রাতের আধাঁরে মামলা তুলে নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে হুমকির অভিযোগ ওঠেছে। গত কয়েক দিন ধরেই এমন হুমকি দিয়ে যাচ্ছেন কে-বা কারা। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা।এ ঘটনা গতকাল সোমবার (৭ জুলাই) করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শহীদ মোবারক হোসেনের ছোট ভাই মোশারফ হোসেন।জানা যায়, স্ত্রী-সন্তান, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী এবং মাকে নিয়ে রাজধানীর রায়েরবাগের আপন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন মোবারক হোসেন। সেখানে ইলেকট্রনিক্সের একটি দোকানে কাজ করে পরিবার চালাতেন তিনি। মোবারক শহীদ হওয়ার পরে তারা তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দিতে চলে আসেন। বর্তমানে মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন রায়েরবাগের আপন বাজারের ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে সংসারের হাল ধরেছেন। পুরুষ লোক বাড়িতে না থাকায় শহীদ মোবারকের স্ত্রী শান্তা (শিউলী বেগম) (২০), মেয়ে আদিবা (৩), মা জামেনা খাতুন (৫০) ও ছোট ভাইয়ের স্ত্রী পপি আক্তার (১৯) চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।জুলাই আন্দোলনের শহীদ মোবারকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী গত ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত কয়েকদিন ধরে গভীর রাতে আমাদের গ্রামের বাড়ির জানালার পাশে এসে অজ্ঞাত লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তারা বলছে, যদি মামলা তুলে না নিই, তাহলে আমাদের পরিবারের দুইটি ছোট বাচ্চাকে তুলে নিয়ে যাবে, এমনকি ঘরে আগুন লাগিয়ে দেবে বলেও ভয় দেখানো হচ্ছে।’শহীদ মোবারকের ছোট ভাইয়ের স্ত্রী পপি আক্তার বলেন, ‘আমার জা তার স্বামীকে হারিয়েছেন, আমার শ্বাশুড়ি তার বড় ছেলেকে হারিয়েছেন। সবচেয়ে কষ্টের বিষয়, আদিবা নামের ছোট্ট শিশুটি তার বাবাকে হারিয়ে এতিম হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমার শ্বাশুড়ি থানায় মামলা করেন। কিন্তু সেই মামলার পর থেকেই আমাদের বাড়িতে রাতের বেলায় হুমকি দেওয়া হচ্ছে। জানালার পাশে এসে বারবার বলা হচ্ছে, মামলা তুলে না নিলে পরিণতি খারাপ হবে। আমাদের বাড়িতে কেবল তিনজন নারী আছি—কোনো পুরুষ সদস্য নেই। আমার স্বামী ঢাকায় থাকেন, তাকেও নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। আমরা আতঙ্কে দিন পার করছি।’নিহত মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, ‘আমার ভাই হত্যার বিচার চেয়ে আমার মা বাদি হয়ে রায়েরবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আমাদের পরিবারের উপর হুমকি আসছে। এ ঘটনায় আজকে আমরা করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন আমাদের একটাই দাবি—আমাদের যেন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা এই হুমকি দিচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই।’অভিযোগের বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘আমরা অভিযোগ পেয়েছি, দ্রুতই এ ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চব্বিশের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর মেয়ের জন্য চিপস আনতে গিয়ে রায়েরবাগের আপন বাজারে পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন মোবারক হোসেন (৩২)। স্ত্রী-সন্তান, ছোট ভাই ও মাকে নিয়ে রায়েরবাগের আপন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন মোবারক হোসেন। সেখানে ইলেকট্রনিক্সের একটি দোকানে কাজ করে পরিবার চালাতেন তিনি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে Read more

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে হয়েছে। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি Read more

আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো
আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৭। আইফোন প্রেমীদের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল জাগিয়েছে মডেলটি। টেক জায়ান্ট অ্যাপলের নতুন Read more

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন