বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরেজের জন্য সালমান আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এ দলে নেই দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।  আগামী ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় চোট ও বিশ্রামে থাকায় দলে বেশ কিছু নতুন ও সম্ভাবনাময় মুখ দেখা যাবে এই সিরিজে।এর আগে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডের তুলনায় এবারের ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। ইঞ্জুরি ও ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন শাদাব খান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান ও নাসিম শাহ।অন্যদিকে এবারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।পাকিস্তান স্কোয়াড : সালমান আলী (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।সিরিজের সূচি :২০ জুলাই – প্রথম টি-টোয়েন্টি, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।২২ জুলাই – দ্বিতীয় টি-টোয়েন্টি, ঢাকা।২৪ জুলাই – তৃতীয় টি-টোয়েন্টি, ঢাকা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে Read more

শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২
শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে গুলির খোসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন