খাগড়াছড়ির রামগড় পৌরসভায় একটি সড়কে ভাঙ্গন সৃষ্টি ও চলাচলে অনুপযুক্ত হওয়ায় সীমাহীন জন দুর্ভোগ তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে ইতিমধ্যে স্থানীয়রা সড়কে অবস্থান  কর্মসূচি পালন করে ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার(৬ জুলাই) সকালে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ড সদুকার্বারী পাড়াস্থ নজিরটিলার মধ্যবর্তী ব্রিজের পার্শ্ববর্তী সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ঐ এলাকার নারী- পুরুষসহ সকল বাসিন্দারা। সোমবার(৭ জুলাই) স্থানীয়রা,ব্রিজ ও সড়কের বেহাল অবস্থা এবং  রাস্তার ভাঙনরোধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের নিকট গণস্বাক্ষরসহ স্বারক লিপি  জমা দেয়ার কথা জানিয়েছেন, আব্দুর রহিম নামের একজন ভুক্তভোগী। একাধিক ভুক্তভোগী সময়ের কন্ঠস্বরকে জানান, পার্শ্ববর্তী খালের পানিতে রাস্তা ভেঙে পড়ায় কোন যানবাহন যেতে পারেছেনা ভেতরে। গ্রামের অসংখ্য মানুষ চরম ভোগান্তিতে  আছেন বছরের পর বছর। জরাজীর্ণ অবস্থায় কাঁদামাটিতে রাস্তাটি ব্যবহারে একেবারেই অনুপযুক্ত বর্তমানে। সেখানকার বাসিন্দা মোঃ করিম বলেন, বিগত সরকার ও জনপ্রতিনিধিরা ফিরেও তাকায়নি রাস্তাটির দিকে। পতিত হাসিনা সরকারের আমলে শুধু  উন্নয়নেরের গল্প শুনিয়েছে বরং তারা বরাদ্দের নামে লুটেপুটে খেয়েছে, তিনি আরো জানান,  বর্তমানে সড়কটি  নির্মাণ ও খালের পানি থেকে রক্ষা  করতে একটি  ওয়াল নির্মাণ অতি জরুরি, সাথে কাচা রাস্তাটি পাকা করার দাবি তুলেন গ্রামবাসী। বর্তমানে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে সেখানে। দ্রত সময়ে জনস্বার্থে রাস্তাটি মেরামত ও যানবাহন চলাচলে সমস্যা দুর হবার আশাবাদী স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার
ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে Read more

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।রবিবার Read more

ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ
পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ

একদিন পেরিয়ে গেছে দুর্ঘটনার—কিন্তু তখনও কিছুই জানত না পরিবার। ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. গালিব (২২) মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন