ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।  এতে সংগঠনটির বাণিজ্য, আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া ব্রিকস নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ‘ন্যায্য ও সুষ্ঠু সমাধানের’ মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে দ্ব্যর্থহীনভাবে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে ব্লকটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।এদিকে অর্থনৈতিক বিষয়ে ব্রিকস নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার যুক্তি দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য

রাজবাড়ীর কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিতরণকৃত ডিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার Read more

যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা
ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে Read more

ড্রেনের অভাবে জলাবদ্ধতায় ডুবছে ৪ হাজার বিঘা জমি
ড্রেনের অভাবে জলাবদ্ধতায় ডুবছে ৪ হাজার বিঘা জমি

টানা বৃষ্টিপাতে যশোরের চৌগাছা উপজেলার নারানপুর ইউনিয়নের ৪ হাজার বিঘার বেশি কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন Read more

বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন