সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সূর্য উদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে অনেকেই রাত্রিযাপন করেন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে।সোমবার (৭ জুলাই) সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত সরজমিন ঘুরে যে দৃশ্যগুলো চোখে পড়েছে, রীতিমত পর্যটকদের গন্তব্যে বাধা সৃষ্টি করছেন হোটেল মার্কেটিং এর নামে একদল দালাল চক্র। কুয়াকাটা চৌরাস্তা এবং ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এদের আনাগোনা বেশি লক্ষ্য করা গেছে।এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী বাসগুলো কুয়াকাটা জিরো পয়েন্টে না এসে তুলাতলী বাস স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দেন দিবা-রাত্রি। তখনই শুরু হয় অটোসহ বিভিন্ন দালাল চক্রের হোটেলে কার্ড দিয়ে টানাহেঁচড়া। চরম ভোগান্তিতে পড়েন পর্যটকরা।রাজশাহী থেকে ঘুরতে আসা বিমল মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত লম্বা জার্নি পরে বাস থেকে নেমে একটু রিলাক্সে দাঁড়াতে পারিনি, এর মধ্যেই এসে চার থেকে পাঁচটি হোটেলের কার্ড দিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। অটো ড্রাইভাররা এসে বিভিন্ন হোটেলের নাম বলে মালামাল গাড়িতে তোলার চেষ্টা করছে। তাদের বেনিফিট কী?’মাদারীপুর থেকে আসা নাবিল-নুসরাত দম্পতি বলেন, ‘বাস থেকে নেমে সৈকতে কাছাকাছি একটি হোটেলে যেতে চাই। কিন্তু অটো ড্রাইভার বলেন, অনেক ভালো হোটেল খুবই কম দাম ইত্যাদি বলে ভিতরের দিকে নিয়ে যাচ্ছিলো। পরবর্তীতে আমি সেই অটো থেকে নেমে অন্য গাড়িতে উঠি। এদের কারণে পর্যটকদের হয়রানি এবং ক্ষতির সম্ভাবনা আছে। এদিকে নজর দেওয়ার দাবি জানাচ্ছি।’খবর নিয়ে জানা গেছে, আবাসিক হোটেল মালিকদের অনেকেই এর প্রতিবাদ করলেও কিছু হোটেল ব্যবসায়ীরা নিরবে দিচ্ছেন সাপোর্ট। আবার অনেক হোটেল মালিকরা প্রতি মাসের সেরা গেস্ট দাতা ও বর্ষসেরা পুরস্কারের টার্গেট বেঁধে দিয়েছেন অনেক অটোচালকদের। এই লোভনীয় অফার লুফে নিতে অটোচালকদের মধ্যে দেখা গেছে বাড়তি প্রতিযোগিতা।কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘কুয়াকাটার হোটেল ব্যবসায়ীরা কিছু দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে। কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরও অটো ড্রাইভার এবং অসাধু দালাল সিন্ডিকেটের কারণে বিশ থেকে পঁচিশ পারসেন্ট ভাড়া বেশি গুনতে হচ্ছে পর্যটকদের। তাই পর্যটকদের প্রতি আমার অনুরোধ থাকবে কুয়াকাটা চৌরাস্তায় নেমে আপনাদের পছন্দ অনুযায়ী হোটেল খুঁজে নিবেন। তাতে করে ভালো ডিসকাউন্টও পাবেন এবং কম ভাড়ায় গেস্ট রুম পাবেন।’কুয়াকাটা ইজি বাইক মালিক সমবায় সমিতির সভাপতি আবদুর রহমান কমিশনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘গেস্ট দিলে সব হোটেল থেকে আমাদের এমনেই টাকা দেয়। তবে যদি কেউ পর্যটকদের ভুল বুঝিয়ে হয়রানি করে, আমরা ব্যবস্থা নিবো।’এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, ‘হোটেল মার্কেটিং এর নামে পর্যটক হয়রানি কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। পর্যটকদের যথাযথ ও শতভাগ সেবা নিশ্চিত করতে মোটরবাইক ও ইজিবাইক চালকদের নিয়ে খুব শীঘ্রই আমরা বসবো। এছাড়া একক কারো বিরুদ্ধে পর্যটক হয়রানির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় Read more

কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।বুধবার Read more

জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা
জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার Read more

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান Read more

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষভাবে খারাপ ফ্লু মৌসুম চলছে, যার আংশিক কারণ হলো ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন। এটি কী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন