দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম আট ম্যাচে জয়শূন্য ছিল দলটি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ২য় টেস্টে জয় পেয়েছে ভারত। এদিন ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে শুভমন গিলের দল। তবে শুধু ভারতই নয়, এজবাস্টনে এর আগে এশিয়ার কোনো দর টেস্ট ম্যাচ জিততে পারেনি। ফলে ভারতের এই জয়কে ঐতিহাসিক জয়ও বলা যায়। ভারতের এ ম্যাচ জয়ে অবশ্য বড় অবদান রেখেছেন তরুণ পেসার আকাশ দীপ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরও ম্যাচ যখন ড্রয়ের পথে এগোচ্ছিল তখনই চমক দেখায় এই পেসার। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে গেছে  ১০ উইকেট।এর আগে এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ৫৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। এ বড় সংগ্রহের গুরুত্বপূর্ণ  অবদান রাখেন অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে তার ব্যাটে ২৬৯ রান। পাশাপাশি রবীন্দ্র জাদেজারে ৮৯, ওয়াশিংটন সুন্দরের ৭৭ রানও কার্যকরি ছিল।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংলিশরা। মাত্র ৮৪ রানেই ৫ উইকেট হারায় তারা। তবে জেমি স্মিথের অপরাজিত ১৮৪ ও হ্যারি ব্রুকের ১৫৮ রানে ভর করে ৪০৭ রান তোলে তারা। এতে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বড় লিড পায় ভারত। ভারতের হয়ে ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ, বাকি ৪টি আকাশ দীপের ঝুলিতে।দ্বিতীয় ইনিংসে আবারও রানের ফুলঝুরি ভারতীয় ব্যাটিংয়ে। গিলের ১৬১ রানের সঙ্গে জাদেজা (৬৯*) ও রিশভ পান্ত (৬৫) দল ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করলে, ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রানের।চতুর্থ দিন শেষে স্বাগতিকদের স্কোর ছিল ৩ উইকেটে ১২৩। কিন্তু পঞ্চম দিন বৃষ্টির বাধা পেরিয়ে মাঠে ফিরেই ভারতীয় পেসাররা ছড়ান তাণ্ডব। আকাশ দীপ ফেরান ওলি পোপ ও হ্যারি ব্রুককে। স্মিথ চেষ্টা করলেও থেমে যান ৮৮ রানে। ইংল্যান্ড গুটিয়ে যায় ২৭১ রানে। আর ভারতও জয়লাভ করে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে Read more

গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২
গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন । শনিবার (১৭ Read more

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ Read more

বিশ্ব গন্ডার দিবস আজ
বিশ্ব গন্ডার দিবস আজ

আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। Read more

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন