চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।গত শুক্র ও শনিবার দুইদিনে তিনি এসব গাছ কাটেন।অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মো. হারুন উর রশীদ। তিনি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম ইদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গাছ কাটার কথা স্বীকার করে ওই শিক্ষক ‘মৌখিক’ অনুমতি নেওয়ার কথা বললেও বনবিভাগ বলছেন তারা জানেন না।স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি-হেঁয়াকো প্রধান সড়ক হতে হালদা ভ্যালি চা-বাগান সংযোগ সড়কের পাশে রোপিত প্রায় ৪০টি ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছ দুইদিন ধরে দিনে দুপুরে কেটে ফেলেন। এসব গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীর নিকট মোটা অংকের বিনিময়ে বিক্রি করেন। এবং পরবর্তীতে তারা ছয় ভাই-বোন মিলে ভাটোয়ারা করেন। এসব গাছ কাটায় বন বিভাগের ‘মৌখিক’ অনুমতি নিয়েছেন বললেও কাগজে-কলমে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি ওই প্রধান শিক্ষক।প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ জানান, ‘সড়কটির পাশে তার পৈতৃক জমি রয়েছে। দীর্ঘকাল পূর্বে গাছগুলো আমার পরিবার রোপন করেছেন। আশেপাশের অনেকেই এ ধরনের গাছ কেটেছেন। তাদেরও কোন অনুমতি নেয়নি। আমি ‘মৌখিক’ বনবিভাগের লোকজনকে অবহিত করলেও কাগজে-কলমে অনুমতি লাগবে সেটি বুঝিনি। সেটা আমার অপরাধ হয়েছে।’স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি সড়কের গাছ শিক্ষকের ব্যক্তিগত মালিকানায় পড়ার প্রশ্নই ওঠে না। এটি সম্পূর্ণ অবৈধ ও লোভপ্রসূত কাজ। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।উপজেলার নারায়নহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. সদস্য নাসির উদ্দিন বলেন, ‘বন বিভাগ থেকে এসব গাছ কাটার অনুমতি প্রয়োজন। অথচ তিনি কাউকে না জানিয়ে সড়কের গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। তিনি একজন শিক্ষক হিসেবে এভাবে সরকারি গাছ কাটার অধিকার তার নেই।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক হয়ে এমন গর্হিত কাজ করতে পারেন না তিনি। এটি মোটেও ঠিক হয়নি।’নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা খান মো. আবরারুর রহমানের নিকট জানতে চাইলে মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি।উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘বিধি অনুযায়ী ব্যক্তি পর্যায়ে সরকারি সড়কের গাছ কাটার কোন নিয়ম নেই। গাছ কাটতে হলে বিধিবিধান অনুসরণ করতে হয়। বনবিভাগের ছাড়পত্র নিতে হয়। নারায়ণহাটের শৈলকূপা এলাকায় সড়কের অনেক গাছ এভাবে কাটা হয়েছে। সবার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা Read more

ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!
১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী ৪ জন, ফেল করেছে সবাই!

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও গত দুই বছর ধরে এসএসসিতে পাসের হার শূন্য। অথচ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা Read more

টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন