জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রোববার (০৬ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মরে পড়ে আছেন।তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত Read more

ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প
ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত Read more

জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ
জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী Read more

প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ ৮ স্থানে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ Read more

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র-জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন