পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৮৫টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। আজ রবিবার (৬ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৬ হাজার ৩৬২ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৬১ হাজার ৩৩৫ জন হাজি দেশে ফিরেছেন।অন্যদিকে দেশে ফেরা হজের ১৮৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩১ হাজার ১৬৫ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৪২১ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৬ জন মক্কায়, ১৩ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমিয়েছিল গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক Read more

গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা
গলাচিপা সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্থানীয়রা

পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের Read more

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত প্রশান্ত বল্লভ উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত জগদীশ Read more

এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি

চলতি এপ্রিল মাসে দেশে ৬-৮ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) এবং ৩-৪টি তীব্র (৪০- ৪১.৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন