বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।’আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে দেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেঈমানি হতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’রাজনীতিতে লুটপাটের অভিযোগ তুলে ডা. শফিক বলেন, ‘বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক ৪টি পথসভায় অংশ নেন জামায়াত আমির। পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।এছাড়া বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, বরুড়া আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি Read more

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক গাজী (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন