খাগড়াছড়ির রামগড় মুহামনিতে অবস্থিত দেশের প্রথম মৈত্রী সেতু-১, যা একটি আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দর ঘিরে বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটি চালু নিয়ে বর্তমানে তৈরি হয়েছে একপ্রকার ধোঁয়াশা।দেশের বড় আর্থিক ব্যয় ও বিশাল পরিসরে দীর্ঘ ১৫ বছরের এক কর্মযজ্ঞ কবে নাগাদ শেষ হবে! আদৌ এই স্থলবন্দর ইমিগ্রেশন কার্যক্রম চালু হবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।তবে দু-দেশের মানুষের মাঝে বহুল প্রত্যাশার রামগড় স্থলবন্দর নিয়ে এক প্রকার ধোঁয়াশা দেখা দিয়েছে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে। বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই স্থলবন্দর নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে দেশের নিরাপত্তা বিশ্লেষকেরা রামগড়ের ভৌগোলিক অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কারণ, রামগড় থেকে বঙ্গোপসাগরের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এই অঞ্চলকে ‘নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের চেয়ারম্যান ড. মাহফুজ পারভেজ বলেন, ‘রামগড় দেশের একমাত্র ট্রানজিট বন্দর, যার ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। ভারত এই বন্দরকে ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব আরও বাড়াতে চায়।’ভারতের একাধিক সংবাদমাধ্যম রামগড় বন্দর চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, এই বন্দর চালু হলে বাংলাদেশ বছরে প্রায় ২০০-২৫০ কোটি টাকার রাজস্ব পেতে পারে, তৈরি হতে পারে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান। অথচ বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়।ভারত ৫০০ কোটি টাকার বিনিয়োগ করেও উদ্বিগ্ন, সেখানে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, শুধু একটি ইমিগ্রেশন ভবনে ১৫ কোটি টাকা খরচ হয়েছে।এদিকে রামগড় স্থলবন্দর প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন, পোর্ট ভবন, ট্রাক টার্মিনাল, যাত্রী টার্মিনালসহ নানা অবকাঠামো নির্মাণের কাজ চলমান। প্রকল্প পরিচালক সারোয়ার আলম জানিয়েছেন, ‘৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুনের মধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে আংশিক কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে।’রামগড় থেকে বারৈয়ারহাট পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। ১১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ৩৮ কিলোমিটার সড়ক, ৯টি সেতু ও ২৩টি কালভার্ট। প্রকৌশলী জাহেদ হোসাইন জানান, ‘৬০ শতাংশ কাজ শেষ। জমি অধিগ্রহণের জটিলতা কেটে গেছে। এখন দ্রুত কাজ চলছে।’প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রামগড় পরিদর্শন করেছে। স্থানীয় মানুষের সঙ্গে উন্মুক্ত আলোচনাও হয়েছে। তবে ভারত আগের সরকারের সময়ে গত ১৪ আগস্ট ইমিগ্রেশন চালুর প্রস্তুতি নিলেও, সরকার পরিবর্তনের পর তা থমকে গেছে।বিশেষজ্ঞরা বলছেন, ভারতের লাভ যেখানে বহু, বাংলাদেশের জন্য সেই সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তবে এত বড় বিনিয়োগের পর স্থলবন্দর চালু না করলে সেটি হবে জাতীয় ক্ষতির শামিল।স্থানীয়দের মতে, কূটনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক হিসাব মিলিয়ে দুই দেশের যৌথ উদ্যোগে দ্রুত রামগড় স্থলবন্দর চালু করাই হবে ভবিষ্যৎমুখী পদক্ষেপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার Read more

কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের Read more

পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২
পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ Read more

বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!
বাজেটের ঘোড়ায় সওয়ার চসিক, বাস্তবায়নে অনুদানের বাঁধা!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নে একের পর এক উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিচ্ছে। তবে সরকারের অনুদান ও বিদেশি অর্থায়নের ওপর Read more

গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে Read more

সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!
সিঙ্গাপুর ম্যাচেও শুরুর একাদশে থাকবেন না জামাল!

সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন