মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিলেন দুজনে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন সোহান আলী। তবে দুজনের কেউই বেঁচে ফিরতে পারেননি।শুক্রবার (০৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনেই চাচাতো ভাই।স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতেন সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি, তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে। কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে
বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় Read more

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার তেল বিক্রি ও বিপণন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন জ্বালানি  Read more

একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল
একটা ভালবাসার বাংলাদেশ চাই: ফখরুল

বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই৷ একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে Read more

গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই
গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় ও রঙিন রাত আজ: দেখা যাবে খালি চোখেই

আকাশপ্রেমীদের জন্য দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধ্যা অপেক্ষা করছে আজ সোমবার (২৮ জুলাই)। এদিন সূর্যাস্তের মাত্র ৪৫ মিনিট পর পশ্চিম Read more

শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা
শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় Read more

নাটকের বাইরে আমি হিজাব খুলতে চাই না: অহনা
নাটকের বাইরে আমি হিজাব খুলতে চাই না: অহনা

অহনা রহমানের কথা ক্যারিয়ায়ের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন