আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য পাওয়া যায়। অফিস আদেশে জানানো হয়, প্রশাসনিক কারণে কিশোরগঞ্জ রেলওয়ে ওসি লিটন মিয়াকে রেলওয়ে পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো: বাহাউদ্দিন ফারুকীকে কিশোরগঞ্জ রেলওয়ে থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ৮টার দিকে ‘সময়ের কণ্ঠস্বর’ কে বলেন, প্রশাসনিক কারণে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো: লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই কারণে এ.এস.আই পারভেজ কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এর আগে গত ২৪ জুন ‘সময়ের কণ্ঠস্বরে’ ‘বসতবাড়ির গাছ কাটতে বাধা, ওসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের নজরে আসে। পরে তাৎক্ষণিক তিনি ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেন।উল্লেখ্য, কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন আঠারবাড়ি রেল স্টেশনের নিকটে উত্তর বনগাঁও এলাকার রতন মিয়া বসতবাড়ি অবস্থিত। আজ থেকে দশ বছর আগে রতন মিয়া রেলওয়ের সীমানা থেকে সাত ফুট দূরে নিজের মালিকানাধীন বসতবাড়ির চৌহদ্দিতে দুইটি রেন্ট্রি গাছ রোপণ করেন। গাছ রোপণের পর উক্ত দশ বছরের মধ্যে রেল কর্তৃপক্ষের কেউ গাছ লাগানো নিয়ে কোন অভিযোগ করেনি।এ অবস্থায় গত (১৭ জুন) মঙ্গলবার নতুন ঘর নির্মাণের প্রয়োজনে গাছ দুটি কেটে ফেলা হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার দুইজন পুলিশ সদস্য বাড়িতে এসে রেলের জমিতে গাছ কাটার অভিযোগ এনে থানায় যেতে নির্দেশ দেন। সে মোতাবেক পরদিন বুধবার রতন মিয়ার প্রতিবন্ধী স্ত্রী কমলা বেগম এবং মেয়ের জামাই দীন ইসলামকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় আসেন। থানায় যাওয়ার পর ওসি লিটন মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ভয় দেখিয়ে জেল-জরিমানাসহ বিভিন্ন ধরণের হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন।এ সময় তাদেরকে ওসি লিটনের সাথে থাকা এক পুলিশ সদস্য ১০ হাজার টাকা দিতে বললে কমলা বেগম তিন হাজার টাকা দেন এবং মেয়ের জামাই মোবাইল থেকে দুই হাজার টাকা তুলে মোট ৫ হাজার টাকা ওসি লিটনের হাতে দেন। পরে বাড়ি যাওয়ার পথে মেয়ের জামাই দ্বীন ইসলামকে ওসি মোঃ লিটন মিয়া ফোন দিয়ে বলেন গাছ কাটতে আর কোনো সমস্যা নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই Read more

নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।আজ রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) Read more

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন