লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। খবর মার্কার। দমকল বাহিনীর বরাতে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনও জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও একজন পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা।পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো শোকবার্তায় বলেন, ‘দিয়োগো জোটা এবং তাঁর ভাইয়ের মৃত্যু সংবাদ অপ্রত্যাশিত ও মর্মান্তিক। তিনি এমন এক ক্রীড়াবিদ ছিলেন, যিনি পর্তুগালের নাম বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেছেন। তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এটি ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য শোকাবহ একটি দিন।’২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোটা। দুই বছর পর আতলেতিকো মাদ্রিদে যোগ দেন তিনি। এরপর ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭–১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন তিনি। জাতীয় দলের হয়েও নিয়মিত ছিলেন জোতা। পর্তুগালের হয়ে সবশেষ ইউয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ২০১৯ সালে পর্তুগালের নেশন্স লিগ জয়ী দলে ছিলেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ Read more

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, Read more

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির অর্থমন্ত্রী Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন