জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (৩ জুলাই) অভিযোগ গঠনের শুনানি হবে।৪ আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।গত রোববার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছিলো প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। যা বাস্তবায়ন করেন সুদীপ কুমারসহ বাকী আসামিরা। কাজেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাই যুক্তিযুক্ত হবে। এর আগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ এই মামলায় পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়। আইনজীবী কুতুবউদ্দিনকে তাদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই মামলায় গ্রেফতার চার আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও তিন  কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। গত ৫ আগস্ট চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে অভিযোগটি আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর।এর আগে মামলার চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান ৯০ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন ১৯৫ দিনের তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল ১ জুলাই থেকে ৫ আগস্ট।ঢাকা মহানগরীর চাঁনখারপুল এলাকায় এক শান্তিপূর্ণ আন্দোলনে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।তদন্তে উঠে এসেছে, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন অথবা তা তত্ত্বাবধান করেছেন। তারা অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে Read more

চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা: লিটন দাশ
চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা: লিটন দাশ

আর একদিন পরই শুরু হবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির Read more

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন