জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করল জীবননগর পৌর কর্তৃপক্ষ। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নির্দেশে বুধবার (০২ জুলাই) সকাল থেকে জীবননগর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ভেকু দিয়ে আবর্জনা অপসারণের কাজ শুরু করেন।  ময়লার স্তুপের দুর্গন্ধে জন দুর্ভোগ নিয়ে ১ জুলাই সময়ের কণ্ঠস্বরে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি পৌর কর্তৃপক্ষের নজরে আসে। এরপর পৌর প্রশাসকের নির্দেশে বুধবার সকাল ১১ টা থেকে ভেকু গাড়ির সাহায্যে ময়লা অপসারণ করা হয়। সেই সাথে ওই স্থানে আর ময়লা আবর্জনা না ফেলারও নির্দেশ দেওয়া হয়।  এ পদক্ষেপ নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পৌরবাসী ও পথচারীরা। ময়লার ভাগাড়টি অপসারিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘রাস্তার পাশ থেকে আবর্জনাগুলো সরিয়ে ফেলায় আমরা পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞ। আশা করি পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত থাকবে।’  পথচারী আফজাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ এ রাস্তায় ময়লার স্তূপ থাকার কারণে চলাচলে অনেক অসুবিধা হতো। অবশেষে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।’  পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা ডালিম হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকাল থেকে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করছি। দ্রুততম সময়ের মধ্যেই পুরো এলাকা পরিচ্ছন্ন করা হবে।’  জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘দত্তনগর সড়কে ময়লার দুর্গন্ধ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এরপরই রাস্তার পাশের ময়লা আবর্জনা অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই স্থানে আর কোনো বর্জ্য না ফেলার বিষয়ে সবাইকে জানানো হয়েছে।’  প্রসঙ্গত, জীবননগর পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকার কারণে শহরের প্রতিদিনের ময়লা আবর্জনা ফেলা হতো দত্তনগর সড়কের পাশে। ফলে এটি একটি স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছিল। ময়লার তীব্র দুর্গন্ধে ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ওই রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতেন। এছাড়া ওই এলাকা অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল। এরপর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পৌর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন

জার্মানে নির্বাসিত কবি দাউদ হায়দার (৭৩) মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যু Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি
ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ‍শুক্রবার (১১ এপ্রিল) এ Read more

কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি
কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি

কক্সবাজারে দলিল নিবন্ধনে সম্প্রতি ধার্যকৃত বর্ধিত অতিরিক্ত উৎসকর (উৎসে কর) অবশেষে বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন