মেহেরপুরের গাংনীত আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দিনদিন নানান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এখানে ক্রমেই বাড়ছে বোমা সদৃশ বস্তু উদ্ধার, চিরকুট রেখে হুমকি, ধর্ষণ, মারামারি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অনেক জায়গায় চলছে চাঁদাবাজি ও অবৈধ দখলযজ্ঞ। কিছুতেই কমছে না মাদকের আগ্রাসনসহ নানা অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা অশান্ত হয়ে উঠেছে গাংনীর জনপদ। স্বস্তি নেই জনমনে।যথা সময়ে এসব অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারলে অবস্থার আরও অবনতি হবে বলে জানিয়েছেন সচেতন মহল। প্রশাসনের যথাযোগ্য ভূমিকার অভাবে সর্বত্রই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে তাদের অভিমত। এতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সকল শ্রেণি পেশার মানুষ।জানা যায়, গতকাল মঙ্গলবার (০১ জুলাই) রাত দশটার সময় গাংনী উপজেলার পোড়াপাড়া-জুগিন্দা সড়কে গরু ও সবজি ব্যবসায়ীদের ওপর হামলা চালায় অজ্ঞাত ডাকাত দল। এসময় তারা ব্যবসায়ীদের মারধর ও দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।গত বুধবার (২৫ জুন) দিবাগত রাত নয়টার সময় গাংনী থানার অদূরে উপজেলার ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে সংঘবদ্ধ অজ্ঞাত ডাকাত দল গণডাকাতি চালায়। এসময় তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়।গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রাম বিএনপির অফিসের সামনে থেকে ‘ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে’ হুমকি সম্বলিত চিরকুট ও লাল কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।গত শুক্রবার (২৭ জুন) বিকেলের দিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রামে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়। অভিযোগ রয়েছে, একাধিকবার স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পে ফোন দিলে পুলিশ যেতে লেট করে; যার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটে।গত মঙ্গলবার (১৭ জুন) সকালের দিকে গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে স্থানীয় একটি দোকানের সামনে থেকে একটি হুমকির চিরকুট ও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।গত সোমবার (১৬ জুন) সকাল দশটার সময় গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাকিল হোসেন (৩০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মেয়েটি তার বাবার জন্য চাঁদপুর গ্রামের দাইড়ির মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে দেশীয় তৈরি অস্ত্র হাসুয়া গলায় ধরে ভয়ভীতি দেখিয়ে মাঠের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।গত সোমবার (২ জুন) ভোর বেলায় গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ইটভাটা মালিক আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু ও একটি হুমকির চিরকুট উদ্ধার করে পুলিশ। সেসময় আব্দুর রশিদ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে ভয় দেখাতে এবং আতঙ্ক সৃষ্টির জন্যই এমন বস্তু রেখে যাওয়া হয়েছে বলে তিনি ধারণা করেছেন।’বুধবার (২৫শে জুন) ডাকাতির কবলে পড়া গাংনী পৌর শহরের আরিফুল ইসলাম বলেন, ‘ডাকাতেরা আগ্নেয় অস্ত্র, ককটেল বোমা, হাসুয়া ও রামদা সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকে। তারা সংখ্যায় অনেক ছিল। ডাকাতের কবলে পড়লে সবকিছু চুপচাপ দিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।’তথ্য বলছে, এসব ঘটনার বাইরেও ছোট বড় মিলিয়ে এই উপজেলায় আরো অসংখ্য অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে গত দুই-তিন মাসে। সেসব ঘটনার অনেক রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিতে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা। এছাড়াও পুলিশের নিয়মিত টহল ও নজরদারিরও অনেকটা ঘাটতি রয়েছে বলে অভিযোগ।সচেতন নাগরিক ও ব্যবসায়ী নেতা সাজেদুর রহমান বলেন, ‘যথা সময়ে এসব অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারলে অবস্থার আরও অবনতি হবে। প্রশাসনের যথাযোগ্য ভূমিকার যথেষ্ট অভাব রয়েছে যে কারণে অপরাধ বাড়ছে। স্বস্তিতে নেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।’উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান বলেন, ‘গতকাল ডাকাতির কবলে যারা পড়েছিল; তারা থানায় এখনো আসেনি। তারা থানায় আসছে; মামলা হয়ে গেলে তারপর কথা বলবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার

মিয়ানমারে জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন Read more

সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক Read more

দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা
দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা সালেহা বেগম।এমনটাই জানিয়েছে পুলিশ। নিহত দুই ভাই-বোন Read more

ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩
ভারতের পানিতে ডুবছে পাকিস্তান, নিহত বেড়ে ৪৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন