কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফেরদৌসী বেগম সৌদি প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। চার সন্তানের জননী ছিলেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুন (শুক্রবার) সকালে হঠাৎ করেই তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে দুইশ গজ দূরে একটি নির্জন বাগানে দুর্গন্ধ পান। পরে সেখানে গিয়ে দেখা যায়, একটি সেপটিক ট্যাংকের ভেতরে একটি বস্তা। পুলিশে খবর দেওয়া হলে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। তিনি পুরো এলাকা পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।নিহতের ছেলে ইকরামুল হকসহ পরিবারের সদস্যদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই নির্মম হত্যার ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ।পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে হেফাজতে নিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘মরদেহের বেশিরভাগ অংশ পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগেই তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং তদন্ত শুরু হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রীসহ চলন্ত সিএনজিতে আগুন, ঘটনা এড়ালো ফায়ার সার্ভিস
যাত্রীসহ চলন্ত সিএনজিতে আগুন, ঘটনা এড়ালো ফায়ার সার্ভিস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবোঝাই চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও যাত্রীদের দ্রুত সরে যাওয়ার Read more

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

যুক্তরাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন যে করোনাভাইরাস
যুক্তরাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে নতুন যে করোনাভাইরাস

করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থা। কারণ এনবি.১.৮.১ Read more

মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন