কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহমেদের মধ্যে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলছিল। সে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে কামাল পাশা পক্ষের লোকজন ফরহাদ আহমেদের বাড়ি বাঘাবাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে বাঘাবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে ফরহাদ আহমেদ বলেন, ‘আমি গত দুই দিন ধরে কিশোরগঞ্জে অবস্থান করছি। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়ায় কামাল পাশা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আজ মঙ্গলবার সকালে সে পরিকল্পিতভাবে শত শত লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়।’বিএনপি নেতা কামাল পাশা বলেন, ‘সোমবার ও মঙ্গলবার একটি খেলার মাঠ পরিদর্শনের উদ্দেশে বাঘাবাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আমার ওপর হামলা চালায়। পরে আমার সমর্থকরা উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় আমাদের অন্তত ২০ জন আহত হয়েছে।’অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু Read more

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার

লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন