ভোলায় পৃথক দুটি ঘটনায় ছাইফা (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় শিশু দুটির মৃত্যু হয়।জানান যায়, সকাল ১০টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজিবের ৩ বছরের শিশু ছাইফা খেলা করার সময় পরিবারের সকলের অগোচরে পুকুরে পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একই সময় উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের ইয়াছিনের মেয়ে জুরাইরিয়া গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার Read more

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা
বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 
সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে Read more

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন