মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (০১ জুলাই) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি জানান, অনিক কুলফি আইসক্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন ও মোড়কজাত করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু এসব পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এমআরপি ও পরিমাণ উল্লেখ ছিল না। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে থাকে।পণ্য মোড়কজাতকরণে আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সব পণ্যের মোড়কে সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু
আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী একসময় ছিল স্বাদু পানির প্রাণবৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে খ্যাত এই Read more

বিজয় ভাষণে ট্রাম্পকে ৪ শব্দে জবাব দিলেন মামদানি
বিজয় ভাষণে ট্রাম্পকে ৪ শব্দে জবাব দিলেন মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত Read more

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর Read more

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন