বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের করাচি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পুরুষ এবং বাকি দু’জন নারী। তারা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক তারকা।সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, করাচির পাকিস্তান ইমপ্লোয়ি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্লক ২ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশের মতে, গ্রেপ্তারকৃতরা গত ২৬ জুন ভোরে নিজেদের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) কর্মকর্তা পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় ফিরোজাবাদের এসএইচও ইনাম জুনেজো জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মুহাম্মদ সালেক যখন খালিদ বিন ওয়ালিদ রোডে তার বাড়িতে ফিরে গাড়ি পার্কিং করেন, তখন তাকে অতর্কিত আক্রমণ করা হয়।একটি কালো গাড়ি থেকে দুই সশস্ত্র পুরুষ এবং তিনজন বোরকা পরা নারী বেরিয়ে আসে। তারা মুহাম্মদ সালেককে জিম্মি করে জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে।পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি এফআইএ ধরনের পোশাক পরেছিলেন। এতে তার আসল চেহারা দেখা যায়। তারা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে ১৩ কোটি টাকা, আইফোন ও গুগল পিক্সেলসহ ৯টি মোবাইল ফোন, ২০টি বিলাসবহুল ঘড়ি, একটি স্মার্টওয়াচ, ২৫টি ব্র্যান্ডের পারফিউম, দুটি ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।সিসিটিভি ফুটেজ ও উন্নত প্রযুক্তির মাধ্যমে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নারী সদস্য হচ্ছে ইউসরা ও নিমরা এবং তাদের ভাই শেহরিয়ার। তবে চতুর্থ সন্দেহভাজন শাহরোজ এখনো পলাতক।তদন্তকারী সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ইউসরা জেব একজন টিকটক তারকা এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ডের মডেল হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ছবিও রয়েছে এ মডেল-টিকটক তারকার।পুলিশ এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে অন্য কোনো ডাকাত বা গোষ্ঠী জড়িত কিনা, তা তদন্ত করছে। এ ব্যাপারে জামশেদ ডিভিশনের এসপি জানিয়েছেন, সন্দেহভাজনরা ডাকাতির সময় ভুয়া এফআইএ পোশাক পরেছিলেন। মূলত ভুক্তভোগীকে বিভ্রান্ত করার জন্যই এই পন্থা অবলম্বন করেছিলেন তারা।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, টিকটক ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকটিভিটি দেখে শনাক্ত করা হয়েছে সন্দেহভাজনদের। চুরি যাওয়া টাকা ও জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ফিরোজাবাদ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের জেরে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় Read more

বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প
বিয়ের আসরে বরকে দেওয়া হলো ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রল পাম্প

ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ
গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ

ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনে আয় এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। বিশেষ করে ছাত্রছাত্রী, গৃহবধূ ও নতুন কর্মজীবী তরুণদের জন্য Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক Read more

রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন