মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় উৎসব চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে। সেখানকার সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়।মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে।ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস সংবাদ সম্মেলনে বলেন, শুরুতে নিহতের সংখ্যা ৯ ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে জানান, “এটা দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”এর আগে গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।প্রসঙ্গত, গুয়ানাহুয়াতো প্রদেশটি মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কার্টেল এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত।চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এখানে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশটির অন্যান্য প্রদেশের রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

সিদ্ধিরগঞ্জে হাসিনা কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে তিন হত্যা মামলা
সিদ্ধিরগঞ্জে হাসিনা কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে তিন হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১১ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন