ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মাধ্যমে। এরপরই বুধবার (২৫ জুন) বিশ্বের অধিকাংশ শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এর ফলে মার্কিন সুদের হার হ্রাসের প্রত্যাশায় ডলারের দরপতন অব্যাহত রয়েছে। তবে তেলের দাম কিছুটা বেড়েছে। যদিও তা এখনো সোমবারের সর্বোচ্চ দামের তুলনায় রয়েছে অনেক নিচে।ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার কয়েকদিন পর যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এসব স্থাপনাগুলো “সম্পূর্ণ ধ্বংস” করা হয়েছে। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে তাদের সমস্ত লক্ষ্য অর্জনের পর, তারা মার্কিন চুক্তিতে সম্মত হয়েছে।এমন বাস্তবতায় শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। বুধবার প্রত্যাশা ছাড়িয়ে হংকং, সাংহাই, সিডনি ও সিঙ্গাপুর এশিয়াজুড়ে লাভের শীর্ষে থাকে। তবে, টোকিওন শেয়ারবাজার কমে যায়।ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল মার্কিন কংগ্রেসে এক শুনানিতে বলেন, ‘যদি দেখা যায়, মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রিত থাকে, তাহলে আমরা শিগগিরই সুদের হার কমাতে পারব। আমার মনে হয় না যে, আমাদের তাড়াহুড়ো করার দরকার আছে, কারণ অর্থনীতি এখনও শক্তিশালী।’এর আগে, ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ও মিশেল বোম্যানও আগামী মাসে সুদের হার কমানোর পক্ষে মত দেন। এ সব কারণে ডলারের মান ইউরো, পাউন্ড ও ইয়েনের বিপরীতে পড়ে যায়। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বাজারে পুরোপুরি ঝুঁকি গ্রহণের মানসিকতা ফিরে এসেছে। ফলে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে।  সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে, যার প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজার আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গেছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে Read more

মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!
মুন্সীগঞ্জে দুই সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও নেই আলো!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর Read more

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর Read more

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক Read more

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন

কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর Read more

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন