নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে মোকাদ্দাস আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিক মো. মোকাদ্দাস আলী কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসা ভবনের নির্মাণকাজ চলাকালীন সময়ে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে তিন তলায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখানকার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোকাদ্দাস আলীকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড
নিলামে টাইটানিক যাত্রীর চিঠি, ৪ লাখ ডলারে বিক্রির রেকর্ড

টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি সম্প্রতি ব্রিটেনের একটি নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। এই চিঠির মূল্য উঠেছে ৪ Read more

ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সাত দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি Read more

এক লাখের বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া
এক লাখের বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া

পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে চলতি বছরের প্রথম ছয় মাসে এক লাখের বেশি বিদেশি কর্মীকে কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে। এই সংখ্যা Read more

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসীদের কর্মসংস্থান ও আইনি Read more

রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের

খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে Read more

নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি
নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন