শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামক একটি টকশো অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেন, ‘যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন—জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না, সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজ এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করছেন যে, জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন?’এমন প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, তাদের সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি।জামায়াতের আমির বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।দলের ভুল নিয়ে তিনি বলেন, আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি।মাফ চাওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন