ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত আনা হবে। ইরান থেকে পাকিস্তান সীমান্ত প্রবেশ সহজ করতে এই ৯০ জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম অবস্থাতে নারী, শিশু ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের দেশে ফেরত আনার পরিকল্পনা করা হয়েছে। যেসব বাংলাদেশিরা নিবন্ধন করেছেন প্রথম অবস্থাতে তাদের সড়ক পথে পাকিস্তান সীমান্ত দিয়ে পাড় করে বাংলাদেশে ফেরত আনা হবে। পরিস্থিতি বিবেচনায় ইরানের অন্য সীমান্তবর্তী দেশ থেকেও ফিরিয়ে আনার সুযোগ অণ্বেষণ করবে বাংলাদেশ।গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান গণমাধ্যমকে জানান, তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা রয়েছে। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত এবং দেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তেহরান থেকে সড়ক পথে হয়ে বাংলাদেশিদের পাকিস্তান নেয়া হবে। এর জন্য গাড়ী ও যাত্রাপথে খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশিরা ইরান-বেলুচিস্তানের তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। প্রায় ৯০ জনের তথ্য পাকিস্তান কর্তৃপক্ষের কাছে দেয়া হয়েছে। এরপর তাদের ফ্লাইটে করাচি হয়ে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। তাদের যাত্রা শুরুর পুরো বিষয়টি নির্ভর করছে সেখানকার বাস্তব পরিস্থিতির ওপর।যেকোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩১ মার্চ: নামাজের সময়সূচি
৩১ মার্চ: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ইংরেজি, ১৭ চৈত্র ১৪৩২ বাংলা, ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা
ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ডা. সাবরিনা। অভিযোগ উঠেছে, তিনি অতীতে Read more

অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক
অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি Read more

হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৯ জনকে গ্রেপ্তার Read more

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের Read more

ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন